লটারিতে প্রায় সাড়ে তিন কোটি টাকা পেলেন বাংলাদেশি প্রবাসী

Three and a half crore taka
অনলাইন ডেস্ক ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০৩ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০৩ অপরাহ্ন
লটারিতে প্রায় সাড়ে তিন কোটি টাকা পেলেন বাংলাদেশি প্রবাসী
সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি লটারিতে ১০ লাখ দিরহাম পেয়েছেন। যা বাংলাদেশি অর্থে প্রায় সাড়ে তিন কোটি টাকার সমান। পেশায় ব্যবসায়ী এ বাংলাদেশি আমিরাতের আল আইনে ২১ বছর ধরে থাকেন।

সংবাদমাধ্যম গালফ নিউজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, লটারি জেতা বাংলাদেশির নাম আলাউদ্দিন হাজী আবু সাঈদ। লটারির যে টিকিটে প্রায় সাড়ে তিন কোটি টাকা জিতেছেন সেটি আরও ৯ বন্ধুর সঙ্গে কিনেছেন তিনি।

আলাউদ্দিন জানিয়েছেন, গত ছয় বছর ধরে লটারির টিকিট কিনছিলেন। তিনি বলেছেন, “আমি অবাক হয়েছি। অনেক বছর ধরে চেষ্টার পর, আমি কখনো ভাবিনি এমনটা হবে।

এই অর্থ কি করবেন সেটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি আলাউদ্দিন।

সূত্র: গালফ নিউজ