নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান

Tariq Rahman
অনলাইন ডেস্ক ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৯ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৯ অপরাহ্ন
নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান
সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ের সমাবেশ শেষে নীলফামারীর জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টায় হাই স্কুল বড় মাঠে জনসভার মঞ্চে উঠলে তাকে করতালি দিয়ে অভিবাদন জানান সমর্থকরা। তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। 

সবশেষ ২০০৩ সালে ডিসেম্বরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে নীলফামারী এসেছিলেন তারেক রহমান। 

নীলফামারীর জনসভা শেষে তারেক রহমান হেলিকপ্টার যোগে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় যোগদান করবেন।

সেখানে বক্তব্য শেষে বিএনপি নেতা তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন। এরপর হেলিকপ্টারে সৈয়দপুর বিমানবন্দরে এসে বিমান বাংলাদেশের ফ্লাইটে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।