নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

BNP protest rally
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ ০৬:৫১ অপরাহ্ন রাজনীতি
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ ০৬:৫১ অপরাহ্ন
নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রতিবাদে নওগাঁর নিয়ামতপুরে বিক্ষোভ সমাবেশ

অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে  নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসাহাক আলী সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।

সমাবেশে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এছাড়াও হাজিনগর ইউনিয়ন ও চন্দননগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে আরও দুটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।