নওগাঁ-১ আসনের বিএনপির প্রার্থীর নির্বাচনী ইশতেহার প্রকাশ

BNP candidate for Naogaon-1 constituency releases election manifesto
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৪ অপরাহ্ন রাজনীতি
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৪ অপরাহ্ন
নওগাঁ-১ আসনের বিএনপির প্রার্থীর নির্বাচনী ইশতেহার প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আধুনিক, টেকসই, সমৃদ্ধ ও উন্নত নির্বাচনী এলাকা গড়ার ইশতেহার প্রকাশ করেছেন

নওগাঁ-১ (নিয়ামতপুর,পোরশা ও সাপাহার) আসনের বিএনপির সংসদ সদস্য  প্রার্থী  মোস্তাফিজুর রহমান। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ইশতেহার পোস্ট করেছেন। দলের নেতা-কর্মী ও সমর্থকেরা সেটা শেয়ার করেছেন। 

 ইশতেহারে বরেন্দ্র অঞ্চলের সেচ সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন ও নদী থেকে পানি উত্তোলনের আধুনিক প্রজেক্ট গ্রহণ, আম সংরক্ষণাগার ও আমজাত পণ্য তৈরির কারখানা স্থাপন, ধানের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে সিন্ডিকেট ভেঙে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও আম ক্রয়ের ব্যবস্থা, শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান না হওয়া পর্যন্ত 'বেকার ভাতা' ব্যবস্থা, কারিগরি ইনস্টিটিউট নির্মাণের কথা বলা হয়েছে।

এছাড়াও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীতকরণ, প্রত্যন্ত এলাকার জন্য ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হবে বলে উল্লেখ করা হয়েছে। 

ইশতেহারে এই আসনের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে প্রতিটি ইউনিয়নের প্রধান সড়ক থেকে পাড়া-মহল্লার রাস্তা পাকাকরণ, সীমান্ত এলাকার রাস্তাঘাট ও মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ প্রকল্প গ্রহণের কথা বলা আছে।

বিগত বছরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও জুলাই বিপ্লবে শহীদ পরিবারের পুনর্বাসন ব্যবস্থা,

 নওগাঁ-১ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক মুক্ত রাখতে 'জিরো টলারেন্স নীতি অনুসরণ, 

এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা পর্যন্ত বিশেষ উপবৃত্তি চালু, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হবে বলে  ইশতেহার উল্লেখ করা হয়েছে। 

নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার বলেন, নির্বাচনী ইশতেহারটি আজ মঙ্গলবার (১০ ফেব্রয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করার কথা ছিল। আজ (মঙ্গলবার) সকাল থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাওয়ায় সেটা সম্ভব হয়নি। তাই ফেসবুকে পোস্ট করা হয়েছে।