নানা আনেয়াজনে রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির
আগে বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায় থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা মহানগরীর বাটার মোড়ে মিলিত হন। নেতৃবৃন্দ বেলুন ও ফেস্টুন উড়িয়ে এর
উদ্বোধন করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে র্যালি বের করেন তারা। র্যালি নিয়ে নেতাকর্মীরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে এসে শেষ করেন। সেখানে পথ সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও পথ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেক।
সদস্য সচিব আসাদুজ্জামান জনির সঞ্চালনায় র্যালি ও সভায় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ বাবু, যুগ্ম আহ্বায়ক শিপলু, সাঈদ আলী, ইব্রাহিম,তুহিন, এম এল আসাদ, অভি, রেন্টু, দপ্তর সম্পাদক সৈকত, কাশিয়াডাঙ্গা থানার আহবায়ক রাজীব সদস্য সচিব সাঈদ, রাজপাড়া থানার আহ্বায়ক শিশির, সদস্য সচিব জীবন, বোয়ালিয়া থানা (পশ্চিম) এর আহ্বায়ক শান্ত, সদস্য সচিব হিমেল, বোয়ালিয়া (পূর্বের)আহ্বায়ক আলী, সদস্য সচিব বাবু, মতিহার (উত্তরের) আহ্বায়ক রাসেল, সদস্য সচিব রানা, মতিহার (দক্ষিণ) এর আহ্বায়ক নাদিম, চন্দ্রিমা থানার আহ্বায়ক এরশাদ, সদস্য সচিব রবিন, শাহ মখদুম থানার আহ্বায়ক মামুন ও সদস্য সচিব মুমিন।
এছাড়াও মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, বর্তমান আহ্বায়ক এমদাদুল হক লিমন, সাধারণ সম্পাদক রায়হান রাকিন রবিনসহ সকল থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীবৃন্দ।
এ সময়ে নেতৃবৃন্দ বলেন, তারুন্যের অহঙ্কার দেশের নবনির্বাচিত প্রধান মন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জনগণের সেবায় ও দেশের উন্নয়নে তিনি প্রতিদিন নতুন নতুন কাজ করে যাচ্ছেন। তারা বলেন, নারীরা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সেজন্য নারীদের দ্বারা পরিচালিত বিআরটিসি বাস মঙ্গলবার থেকে ঢাকা শহরে চলাচল শুরু করেছে। এই উদ্যোগকে দেশের মানুষ সাদরে গ্রহন করেছে বলে উল্লেখ করেন তারা।
তারা আরো বলেন, সরকারের উন্নয়ন ও দেশবাসীর অকুন্ঠ সমর্থন দেখে জামায়াত ও এনসিপি দলের গাত্রদাহ হয়েছে। তারা কথায় কথায় আন্দোলন করছে। দেশবিরোধী এই ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারা। তারা আরো বলেন, সরকার দেশে মাদক এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে। এজন্য সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।