কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ

Massive clashes between two groups
কুষ্টিয়া প্রতিনিধি:- ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ন সারা বাংলা
কুষ্টিয়া প্রতিনিধি:- ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ
কুষ্টিয়া-৩ সদর আসনে নির্বাচনের ফল বিপর্যয়ের ঘটনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কুষ্টিয়া-৩ সদর আসনে নির্বাচনের ফল বিপর্যয়ের ঘটনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশন সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল নেতা কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার পরাজিত হওয়ায় দলীয় নেতারা নিজ এলাকায় এ নিয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্লাটফর্মে বিএনপির সহযোগী সংগঠনের দুই গ্রুপের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। পরে কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ দিবস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম ও সাবেক ছাত্রদল নেতা সাগীর কোরাইশীসহ তাদের নেতাকর্মীরা কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ইসমাইল হোসেন মুরাদকে ধাওয়া করে। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমনের কর্মী সমর্থকেরা রাত সাড়ে ৯টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ধাওয়া করে। এসময় স্টেশনের প্লাটফর্মের উপরে চায়ের দোকানে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বার বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।