ডা. শফিকুর রহমান

সংস্কারের মাধ্যমে দেশের সব আবর্জনা দূর করতে চাই

Dr. Shafiqur Rahman
অনলাইন ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ন
সংস্কারের মাধ্যমে দেশের সব আবর্জনা দূর করতে চাই
সংস্কারের মাধ্যমে দেশের সব আবর্জনা দূর করতে চাই। সংগৃহীত ছবি

রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের জঞ্জাল ও আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথাবলেন।

জামায়াতের আমির বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন ও সুন্দর দেশ গড়ব।


প্রত্যেকে যদি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখেন, তবে পুরো দেশই পরিষ্কার হয়ে যাবে।

জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান না হলে তারেক রহমান আজ প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধীদলীয় নেতা হতে পারতাম না। এই পরিবর্তন জুলাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। 


জাতীয় সংসদে জুলাইয়ের চেতনা ধারণ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা এবং সেই আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালনা করা।

 

এ সময় জামায়াতে ইসলামির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।