মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

Meghmalla Basu's suicide attempt
অনলাইন ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন
মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে। 

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। তাকে শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জুবেল জানান, বর্তমানে সোহরাওয়ার্দী মেডিক্যালে চিকিৎসাধীন মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল। তবে কেন তিনি এ কাজ করেছেন এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।