মা হারালেন শেখ মেহেদী

Sheikh Mehdi
অনলাইন ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৪ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৪ অপরাহ্ন
মা হারালেন শেখ মেহেদী
সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম মারা গেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

এ ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোক বার্তায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে।’

৩১ বছর বয়সী অলরাউন্ডার শেখ মেহেদী হাসান এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ১১টি ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তার মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটাঙ্গনে।