টি-টোয়েন্টি বিশ্বকাপ

উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠাল জিম্বাবুয়ে

T20 World Cup
অনলাইন ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন
উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠাল জিম্বাবুয়ে
সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের খেলা চলছে। আজ সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে।

সোমবার ভারতের মুম্বাবাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

গ্রুপপর্বে দুই দল দুর্দান্ত পারফর্ম করে গ্রুপ সেরা হয়েই সুপার এইটে উঠেছে। জিম্বাবুয়ে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার এইটে উঠে যায়। জিম্বাবুয়ের অবিশ্বাস্য পারফরম্যান্সের কারণে বিশ্বকাপের হট ফেভারিট হওয়া সত্ত্বেও গ্রুপপর্ব থেকে বাদ পড়ে যায় সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

অন্যদিকে ওয়েষ্ট ইন্ডিজ সি গ্রুপে টানা চার ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইতালি ও নেপালকে হারিয়ে গ্রুপসেরা হিসেবে সুপার এইটে উঠে।

গ্রুপপর্বের দুই সেরা দলের আজ আধিপত্য বিস্তারের সুযোগ। দেখা যাক, দিন শেষে কারা জিতে।