৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

Earthquake
অনলাইন ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪ অপরাহ্ন
৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
পাকিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।...........সংগৃহীত ছবি

পাকিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে এ ভূমিকম্প অনুভূত হয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

ডনের তথ্যমতে, পেশোয়ার, চিত্রাল, সোয়াত, সোয়াবি, বাজাউর, মারদান, চরসাদ্দা এবং মানসেহরাতের পাশাপাশি ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।

পাকিস্তান আবহাওয়া অধিদফতরের (পিএমডি) তথ্যানুসারে, ভূমিকম্পটি বিকেল ৪টা ১২ মিনিটে আঘাত হানে এবং এর গভীরতা ছিল ১১৪ কিলোমিটার।

সংস্থাটি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।

পাকিস্তান আরবীয়, ইউরেশীয় ও ভারতীয়– এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যার ফলে দেশটিতে পাঁচটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল সৃষ্টি হয়েছে। একাধিক ফল্ট লাইনের সংযোগস্থলে অবস্থানের কারণে এ অঞ্চলে প্রায়ই টেকটোনিক মুভমেন্ট ঘটে থাকে।

কিছুদিন আগেও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।