মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানে আজ সবচেয়ে তীব্র হামলা চলবে

The most intense attacks will continue in Iran today
অনলাইন ডেস্ক ১০ মার্চ ২০২৬ ০৮:৫৫ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ১০ মার্চ ২০২৬ ০৮:৫৫ অপরাহ্ন
ইরানে আজ সবচেয়ে তীব্র হামলা চলবে
সংগৃহীত ছবি

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মঙ্গলবার (১০ মার্চ) হবে ইরানে ‘সবচেয়ে তীব্র হামলার দিন’। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

হেগসেথ বলেন, ইরান ‘মারাত্মকভাবে পরাজিত হয়ে যাচ্ছে’। তার দাবি, গত ২৪ ঘন্টায় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের হার ছিল সবচেয়ে কম।

এদিকে, এদিন এরই মধ্যে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় কেঁপে উঠছে দেশটির বিভিন্ন শহর।

তেহরানে অবস্থানরত আল–জাজিরার সাংবাদিক তোহিদ আসাদি জানান, গত কয়েক ঘণ্টায় রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। এছাড়া ইসফাহান, তাবরিজ ও আহভাজসহ দেশের বিভিন্ন স্থানে হামলার খবর মিলেছে। এসব হামলায় হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়

এদিকে, ইরান সরকারের বিভিন্ন বার্তায় বলা হচ্ছে, পাল্টা হামলা অব্যাহত থাকবে। ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ও এই পর্যায়ে যুদ্ধবিরতির কোনো সম্ভবানা নেই।

সূত্র: আল-জাজিরা