ঈদে আসছে আসিফের নতুন গান ‘ভুল’

Artist Asif Akbar
অনলাইন ডেস্ক ১৩ মার্চ ২০২৬ ০৫:০৩ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ১৩ মার্চ ২০২৬ ০৫:০৩ অপরাহ্ন
ঈদে আসছে আসিফের নতুন গান ‘ভুল’
কণ্ঠশিল্পী আসিফ আকবর।__সংগৃহীত ছবি

বছরজুড়েই বিভিন্ন আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। ‘ভুল’ শিরোনামের এ গানটির রেকর্ডিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

‘ভুল’ শিরোনামের গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। এই গানটির মাধ্যমে বেশ কিছুদিন পর আবারও রেকর্ডিং স্টুডিওতে ফিরেছেন আসিফ।

আসিফ আকবর বলেন, ‘ভুল’ শিরোনামের গানটি রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে অনেকটা সময় পর নতুন গানের ফিরলাম। গানটির কথা-সুর-সংগীতায়োজন মিলিয়ে মনের মতো হয়েছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার।

গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, “দীর্ঘদিন পর আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করা হলো। ইচ্ছে ছিল মনের মতো কথামালা দিয়ে একটি গান করার, সেটা করতে পেরেছি। আসিফ ভাইও গানটি নিয়ে খুব খুশি। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে সবার ভালো লাগবে।”

জানা গেছে, আসন্ন ঈদের আগেই সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পাবে আসিফ আকবরের নতুন গান ‘ভুল’।