চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

US-Bangla Airlines Jobs
অনলাইন ডেস্ক ১৪ মার্চ ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ১৪ মার্চ ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন
চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।__সংগৃহীত ছবি

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থাটি এক্সিকিউটিভ-সিএএমও (ইঞ্জিনিয়ারিং বিভাগ) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১২ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম: এক্সিকিউটিভ-সিএএমও (ইঞ্জিনিয়ারিং বিভাগ)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অথবা ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক  ডিগ্রি। 

অন্যান্য যোগ্যতা: এয়ারলাইন্সে কাজের দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: ৩৫,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি (শুক্র-শনিবার), খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, চিকিৎসা বিমা এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী বিনামূল্যে বিমান টিকিট। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১১ এপ্রিল ২০২৬