ভারতে আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু
Terrible fire in ICU
ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) ভোররাত ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে আগুনের সূত্রপাত হয়।কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় হাসপাতালটির ১১ জন কর্মী সদস্য দগ্ধ হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার ভোররাতে ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে। এসসিবি রাজ্য পরিচালিত একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল। দুর্ঘটনার পর হাসপাতালটি ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি পরিদর্শন করেছেন। পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের জানান, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে।