রাজশাহীতে হিরোইন ও গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Husband and wife arrested
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে হিরোইন ও গাঁজাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব জানায়, সন্তোষপুর এলাকার মুকুল নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া বকুল (৪৫) ও তার স্ত্রী শম্পা (৩৫)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭ গ্রাম হিরোইন এবং ১৩৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিক তথ্যে জানা গেছে, গ্রেপ্তার বকুল ও শম্পা প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে ওই বাসায় ভাড়া থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
র্যাব আরও জানায়, আটক ব্যক্তিদের এবং জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট শাহমখদুম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।