চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন
Life in arms case
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে দায়ের মামলায় সুভাস ভগত(৩৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
রবিবার (১১ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মোহা: আদীব আলী আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সুভাস শিবগঞ্জ পৌর আলীডাঙ্গা এলাকার ফাষ্টো ভগতের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২২ সালের ২৭ মার্চ কানসাট নয়ন ফিলিং ষ্টেশন এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ২টি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার হয় সুভাস। এ ঘটনায় পরদিন শিবগঞ্জ থানায় মামলা করে র্যাবের উপ-পরিদর্শক কামরুল ইসলাম। ২০২২ সালের ১৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মেসবাহুল হক অভিযোগপত্র জমা দেন।