ডাল দিয়ে সজনে ডাটা তৈরির রেসিপি ,জেনে নিন

Recipe for making sajan data with lentils
অনলাইন ডেস্ক ২৮ মার্চ ২০২৬ ০৭:৩৬ অপরাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক ২৮ মার্চ ২০২৬ ০৭:৩৬ অপরাহ্ন
ডাল দিয়ে সজনে ডাটা তৈরির রেসিপি ,জেনে নিন
--সংগৃহীত ছবি

সজনে ডাটা কেবল খেতেই সুস্বাদু নয়, এটি আমাদের শরীরের জন্য বেশ উপকারীও। ফাইবার সমৃদ্ধ হওয়ায় এই সবজি আমাদের মসৃণ হজমেও সহায়তা করে। অনেকে একটি মাছের ঝোলের সঙ্গে খেতে পছন্দ করেন। তবে আপনি চাইলে ডালের সঙ্গেও এই সবজি মিশিয়ে রান্না করতে পারেন। ডাল দিয়ে সজনে ডাটা রান্না করলে তার স্বাদ আরও বেড়ে যায়। চলুন জেনে নেওয়া যাক ডাল দিয়ে সজনে ডাটা তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ডাল- আধা কাপ

সজনে ডাটা- আধা কেজি

পেঁয়াজ কুচি- আধা কাপ

রসুন কুচি- দুই টেবিল চামচ

হলুদ গুঁড়া- এক চা চামচ

কাঁচা মরিচ- পাঁচ-ছয়টি

লবণ- স্বাদমতো

তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

একটি হাঁড়িতে মসুর ডাল ধুয়ে সেদ্ধ হতে দিন। সেদ্ধ হয়ে এলে তাতে লবণ, হলুদ ও কাঁচা মরিচ ফালি দিয়ে দিন। এবার তাতে কেটে পরিষ্কার করে রাখা সজনের টুকরাগুলো দিয়ে দিন। প্রয়োজনে পানি যোগ করুন। সেদ্ধ হয়ে এলে একটি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ ও রসুন কুচি ভেজে ডাল ও সজনের সঙ্গে মিশিয়ে দিন। এবার নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।