সন্তানকে ফিরে পেতে এবার আদালতে মার্কিন নাগরিক

US citizens in court
অনলাইন ডেস্ক: ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪১ পূর্বাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক: ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪১ পূর্বাহ্ন
সন্তানকে ফিরে পেতে এবার আদালতে  মার্কিন নাগরিক
সন্তানকে ফিরে পেতে এবার আদালতে মার্কিন নাগরিক

৩ বছরের সন্তানের জিম্মা নিয়ে মার্কিন বাবা গ্যারিসন লুটেল ও বাংলাদেশি মা ফারহানা করিমের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকার পারিবারিক আদালতকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

একইসঙ্গে আমেরিকান বাবা গ্যারিসন লুটেল সপ্তাহে দুইদিন তার তিন বছরের ছেলে সন্তানকে দেখতে যেতে পারবেন বলে আদেশে বলা হয়েছে। বাবা-মায়ের সুবিধাজনক স্থানে দেখার স্থান নির্ধারণ করতে বলা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে মার্কিন নাগরিক গ্যারিসন লুটেল বলেন, বাংলাদেশের আদালতে আইনি লড়াই করে আমি সন্তানকে স্ত্রীসহ আমেরিকা নিয়ে যেতে চাই।


অচ / বি