রাসিক প্রশাসকের সাথে সাবেক এমপি ও ইউনিসেফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

নিজেস্ব প্রতিবেদক: ০২ এপ্রিল ২০২৬ ০৭:১৫ অপরাহ্ন সারা বাংলা
নিজেস্ব প্রতিবেদক: ০২ এপ্রিল ২০২৬ ০৭:১৫ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সাথে সাবেক এমপি ও ইউনিসেফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য জাহান পান্না। বৃহস্পতিবার (১ এপ্রিল) নগর ভবনে প্রশাসক মহোদয়ের দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এছাড়া রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিসেফ এর ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন প্রোগ্রামের ওয়াশ অফিসার দীপক চন্দ্র রায়। এ সময় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার উপস্থিত ছিলেন।

এছাড়া রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী জেলা কারাতে এসোসিয়েশনের নেতৃবৃন্দ।