সাংবাদিক মতিউর রহমান মতির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আটক

Attack on Matiur Rahman Moti
ছোটন সরদার ১০ মে ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন আইন-আদালত
ছোটন সরদার ১০ মে ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন
সাংবাদিক মতিউর রহমান মতির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আটক
রাজশাহীতে সাংবাদিক মতিউর রহমান মতির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত এক হামলাকারীকে আটক করেছে চন্দ্রিমা থানা পুলিশ।

রাজশাহীতে সাংবাদিক মতিউর রহমান মতির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত এক হামলাকারীকে আটক করেছে চন্দ্রিমা থানা পুলিশ। এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন মহল।

জানা গেছে, সম্প্রতি সাংবাদিক মতিউর রহমান মতির ওপর হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়। ঘটনার পরপরই চন্দ্রিমা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হামলাকারীকে আটক করে।

এ ঘটনায় সচেতন মহল মনে করছে, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এমন দ্রুত ও কার্যকর ব্যবস্থা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয়রা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তাই এ ধরনের ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

এদিকে, হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।