কক্সবাজারের রামুতে তাকামুল বা এসভিপি (SVP) টেস্ট

Takamul or SVP test
নিজস্ব প্রতিনিধি: ১২ এপ্রিল ২০২৬ ০৬:৩০ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিনিধি: ১২ এপ্রিল ২০২৬ ০৬:৩০ অপরাহ্ন
কক্সবাজারের রামুতে তাকামুল বা এসভিপি (SVP) টেস্ট
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজারের মানুষের দোরগোড়ায় পৌঁছে গেলো গুরুত্বপূর্ণ একটি সেবা।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজারের মানুষের দোরগোড়ায় পৌঁছে গেলো গুরুত্বপূর্ণ একটি সেবা। এখন থেকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, রামুতেই দেওয়া যাবে তাকামুল বা এসভিপি (SVP) টেস্ট।

গতকাল এক উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে এই যুগান্তকারী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রামু টিটিসির অধ্যক্ষ শাহ জালাল। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমইটি তাকামুল সেন্টারের কর্মকর্তা রাকিবুল ইসলাম।

​এদিন টেস্টে অংশগ্রহণ করতে আসা প্রার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানোর মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। টিটিসির সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় উদ্বোধনী দিনের সম্পূর্ণ পরীক্ষা প্রক্রিয়া অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষে উপস্থিত সকলের মাঝে এক আনন্দঘন মতবিনিময় সভার মাধ্যমে চমৎকার এই আয়োজনের সমাপ্তি টানা হয়।

​আগে তাকামুল টেস্ট দেওয়ার জন্য কক্সবাজারের মানুষকে দূর-দূরান্তে পাড়ি দিতে হতো। এতে একদিকে যেমন প্রচুর অর্থ ও শারীরিক শ্রম ব্যয় হতো, তেমনি নষ্ট হতো মূল্যবান সময়। রামু টিটিসিতে এই সুবিধা চালু হওয়ার ফলে স্থানীয়দের সেই দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো। 

বাংলা এফএমকে রামু টিটিসির অধ্যক্ষ জানান, আমরা আশাবাদী যে, এই উদ্যোগ বিদেশগামী কর্মীদের দক্ষতা যাচাই প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করার পাশাপাশি তাদের সময় ও অর্থের ব্যাপক সাশ্রয় করবে।

এই চমৎকার ও জনবান্ধব উদ্যোগটিকে বাস্তবে রূপ দিতে যারা শুরু থেকে নিরলসভাবে কাজ করেছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন, রামু টিটিসি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। এই নিবেদিত প্রচেষ্টা কক্সবাজারবাসীর জন্য এক নতুন মাইলফলক হয়ে থাকবে।