টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

3 burned in explosion caused by gas leakage
অনলাইন ডেস্ক ২১ অক্টোবর ২০২৬ ০১:৫০ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২১ অক্টোবর ২০২৬ ০১:৫০ অপরাহ্ন
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩
--সংগৃহীত ছবি

রাজধানী টঙ্গীর চেরাগ আলী মার্কেটে এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন, মো. লালচান (৬০), মোছা. নাসিমা বেগম (৫০) ও মোছা. তানিসা আক্তার (১৬)। তারা সবাই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি।


বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সকাল সাড়ে ৭টার দিকে নিয়ে আসলে ভর্তি করা হয়।


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, টঙ্গীর চেরাগ আলী থেকে একই পরিবারের দুই নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে লালচানের শরীরে ৯৫ শতাংশ দগ্ধ, নাসিমার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ও তানিসার শরীরে ৮৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।