জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

Completion and distribution of certificates of training courses for administrators
নিজস্ব প্রতিনিধি:- ২৩ এপ্রিল ২০২৬ ০৩:২৭ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ২৩ এপ্রিল ২০২৬ ০৩:২৭ অপরাহ্ন
জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণ  কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত
জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর আয়োজনে জেলা পরিষদের প্রশাসকগণের জন্য তিনব্যাপী “জেলা পরিষদের কার্যক্রম অবহিতকরণ” প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনআইএলজি সম্মেলন কক্ষে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইএলজি-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মো. ইসমাইল হোসেন।

প্রশিক্ষণ শেষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)-এর হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এ সময় দেশের বিভিন্ন জেলা পরিষদের প্রশাসকগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।