বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২
Two killed in crash on Lahiri Island
রাজধানীর বনানী সেতু ভবন এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগেছে। এ ঘটনায় ২ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন। তিনি জানান, ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই জন (পুরুষ) নিহত হয়।