ধুমকেতু ট্রেন থেকে ৮০ বোতল নিষিদ্ধ সিরাপসহ আটক ১

1 arrested with 80 bottles of banned syrup
নিজস্ব প্রতিনিধি:- ২৫ এপ্রিল ২০২৬ ০৪:২৩ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিনিধি:- ২৫ এপ্রিল ২০২৬ ০৪:২৩ অপরাহ্ন
ধুমকেতু ট্রেন থেকে ৮০ বোতল নিষিদ্ধ সিরাপসহ আটক ১
রাজশাহী রেলওয়ে থানা পুলিশ ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন থেকে নিষিদ্ধ সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে।

রাজশাহী রেলওয়ে থানা পুলিশ ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন থেকে  নিষিদ্ধ সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে। 

রাজশাহী রেলওয়ে থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে,এসআই (নিরস্ত্র) মোঃ তৈয়ব আলী সঙ্গীয় ফোর্সসহ ঢাকাগামী চলন্ত ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে বিশেষ অভিযান চালান। রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ট্রেনটি হরিয়ান রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় “ঠ” বগির পূর্ব পাশের করিডোরে সন্দেহভাজন এক যাত্রীর দেহ তল্লাশি করা হয়।

এ সময় মোঃ রশিদ (৩৪) নামে এক ব্যক্তির হেফাজত থেকে ৮০ বোতল Codeine Phosphate ও Triprolidine Hydrochloride সমৃদ্ধ Eskuf সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।আটক রশিদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শ্যামপুর এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

পরে তাকে গ্রেফতার করে রাজশাহী রেলওয়ে থানায়  মামলা দায়েরের প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, ট্রেনে মাদক পরিবহন ও চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।