পবা ইউএনও’র সঙ্গে বাপা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Courtesy meeting of Bapa leaders with UNO
ইউসুফ চৌধুরী ২৯ এপ্রিল ২০২৬ ০২:৫১ অপরাহ্ন সারা বাংলা
ইউসুফ চৌধুরী ২৯ এপ্রিল ২০২৬ ০২:৫১ অপরাহ্ন
পবা ইউএনও’র সঙ্গে বাপা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইবনুল আবেদীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পবা উপজেলা শাখার নেতৃবৃন্দ। 

বুধবার (২৯ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পরিবেশ সংরক্ষণে বাপার কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটির ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় ইউএনও মো. ইবনুল আবেদীন বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ ক্ষেত্রে বাপার মতো সংগঠনগুলোর সচেতনতা কার্যক্রম ও জনসম্পৃক্ততা অত্যন্ত সহায়ক।

এ সময় উপস্থিত ছিলেন বাপা পবা উপজেলা শাখার সভাপতি রহিমা বেগম, সহ-সভাপতি হাসিনুর রহমান, সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনিরা বেগম, দপ্তর সম্পাদক সুজন কবির, নির্বাহী সদস্য বিশাল উদ্দিনসহ উপজেলা শাখা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাপা নেতৃবৃন্দ পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।