রাজশাহীতে জামায়াতের প্রচার, মিডিয়া ও আইটি টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত
IT team brainstorming meeting
রাজশাহী নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রচার, মিডিয়া, আইটি ও স্মার্ট টিমের সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকাল সাড়ে ৯টায় নগরীর প্রাণকেন্দ্র বড়কুঠি এলাকায় মসজিদ মিশন একাডেমি (স্কুল অ্যান্ড কলেজ) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করতে প্রচার ও আইটি খাতকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. শাহ হুসাইন আহমেদ মেহেদী, পরিচালক, জামায়াত রাজশাহী মহানগরী আইটি এবং অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ ও প্রভোস্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তিনি ডিজিটাল যুগে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শাহাদাৎ হোসাইন, যিনি মসজিদ মিশন একাডেমির অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন। আরও উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ নাজিব ওয়াদুদ, মোস্তাফিজুর রহমান আশুসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা সংগঠনের প্রচার কার্যক্রম, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার, এবং তথ্যপ্রযুক্তিনির্ভর কার্যক্রমকে আরও সম্প্রসারণের বিষয়ে মতামত প্রদান করেন।