দেশব্যাপী সাড়া জাগানো নতুন কুঁড়ি স্পোর্টস কক্সবাজারে শুরু

New Bud Sports-2026
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৩ মে ২০২৬ ১২:১১ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৩ মে ২০২৬ ১২:১১ অপরাহ্ন
দেশব্যাপী সাড়া জাগানো নতুন কুঁড়ি স্পোর্টস কক্সবাজারে শুরু
দেশব্যাপী সাড়া জাগানো নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে পর্যটন শহর কক্সবাজারে।

দেশব্যাপী সাড়া জাগানো নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে পর্যটন শহর কক্সবাজারে। ক্রীড়ার এই উৎসব বসে শুক্রবার বিকেলে। 

এদিন বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি উপস্থিত থেকে ভার্চুয়ালি সারাদেশে একসাথে উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ক্রীড়া সচিবসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই সাথে প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পরপরই কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম থেকে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু করা হয়। 

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠানে কক্সবাজার স্টেডিয়াম থেকে সংযুক্ত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা পরিষদ প্রশাসক, সাবেক সাংসদ এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার পৌরসভার প্রশাসক (উপ-সচিব) মো: শামীম আল ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহিদুল আলম, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গােলাম মোস্তফা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শাহীন মিয়া, জেলা তথ্য অফিসার আব্দুছ ছাত্তার, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতি নুরুল ইসলাম হেলালী, জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম ও জেলা বিএনপি নেতা মোহাম্মদ আবদুল্লাহসহ আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিকসহ বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ।

জেলা ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, ডিএসএ এডহক কমিটির সদস্য সরওয়ার রোমন, এমআর মাহবুব, মাসুদ আলম, সাইফুর রহমান নয়ন ও আবু তাহের মিছবাহ। 

উপস্থিত ছিলেন ডিএসএর সাবেক কর্মকর্তা আবছার উদ্দিন, এডভোকেট জসিম উদ্দিন, প্রভাষক জসিম উদ্দিন, রতন দাশ, আলীরেজা তসলিম, জাহেদ উল্লাহ, আবছার কামাল, ক্রীড়া সংগঠক জাবেদ ইকবাল ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কক্সবাজার জেলা সভাপতি নাছির উদ্দিন বাচ্চু।

উল্লেখ্য, কাবাডি, মার্শালআর্ট, ক্রিকেট, ফুটবলসহ ৮টি ইভেন্টে নতুন কুঁড়ির ক্ষুদে বন্ধুরা অংশগ্রহণ করছে।