রাজশাহীতে সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবির হোসেনের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
সাবেক ভূমি প্রতিমন্ত্রী মরহুম কবির হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা কৃষকদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কাশিয়াডাঙ্গা থানা কৃষকদলের আহ্বায়ক রমজান আলী। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমীন ইসলাম ,বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর কৃষকদলের আহ্বায়ক মোঃ শরিফুজ্জামান শামিম, সদস্য আহব্বায়ক কমিটি রাজশাহী মহানগর যুবদল মোঃ আকলেসুর রহমান সাজিম,মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থির। প্রধান অতিথির বক্তব্যে নাসির হোসেন অস্থির তার পিতা কবির হোসেনের রাজনৈতিক জীবন, সততা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। তিনি বলেন, “আমার বাবা সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। রাজশাহীর কৃষি খাতের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশেষ করে রাজশাহীতে প্রথম কৃষি কলেজ প্রতিষ্ঠায় তার অগ্রণী ভূমিকা ছিল, যা আজও এই অঞ্চলের কৃষি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”তিনি আরও বলেন, কবির হোসেন ছিলেন জনমানুষের নেতা, যিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন। তার আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। দোয়া মাহফিলে কাশিয়াডাঙ্গা থানা বিএনপি, রাজশাহী মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মরহুম কবির হোসেনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুম কবির হোসেনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে উপস্থিত সবাই গভীর শ্রদ্ধার সঙ্গে তার স্মৃতির প্রতি সম্মান জানান।