রাজশাহীতে রেশম কারখানা পরিদর্শনে জেট্রো প্রতিনিধিরা, পুনরায় চালুর আশ্বাস

ছোটন সরদার , রাজশাহী ০৪ মে ২০২৬ ০২:৪৪ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার , রাজশাহী ০৪ মে ২০২৬ ০২:৪৪ অপরাহ্ন
রাজশাহীতে রেশম কারখানা পরিদর্শনে জেট্রো প্রতিনিধিরা, পুনরায় চালুর আশ্বাস
ছবি - বিজয়বাংলা

রাজশাহী, ৪ মে—জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) বাংলাদেশের দুই প্রতিনিধি আজ সোমবার রাজশাহী রেশম উন্নয়ন বোর্ড ও রেশম কারখানা পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তাঁরা কারখানাটি আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালুর বিষয়ে সহায়তার আশ্বাস দেন।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরের ভদ্রা মোড় এলাকায় অবস্থিত রেশম উন্নয়ন বোর্ড ও কারখানা ঘুরে দেখেন জেট্রো বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা ও তোমোটাকা মিনুরা। এ সময় তাঁরা উৎপাদন ব্যবস্থাপনা, যন্ত্রপাতির অবস্থা এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শন শেষে রেশম উন্নয়ন বোর্ডের সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বোর্ডের মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. তৌফিক আল মাহমুদ, পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এম এ মান্নান এবং গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মোছা. নাছিমা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় রাজশাহী রেশম কারখানার বর্তমান অবস্থা, উৎপাদন সংকট ও সম্ভাবনা তুলে ধরা হয়। জেট্রোর প্রতিনিধিরা কারখানাটি পুনরুজ্জীবিত করতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহসহ প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

রেশমশিল্পের ঐতিহ্য পুনরুদ্ধার ও অর্থনৈতিক সম্ভাবনা জাগিয়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।