প্রভাসের সিনেমাকেও পেছনে ফেলল ‘ধুরন্ধর টু’

বিজয়বাংলা নিউজডেক্স : ০৬ মে ২০২৬ ০৮:২৯ অপরাহ্ন বিনোদন
বিজয়বাংলা নিউজডেক্স : ০৬ মে ২০২৬ ০৮:২৯ অপরাহ্ন
প্রভাসের সিনেমাকেও পেছনে ফেলল ‘ধুরন্ধর টু’
__সংগৃহীত ছবি

সিনেমার ইতিহাসে 'প্যান ইন্ডিয়া' শব্দটির ব্যাপক পরিচিতি এসেছিল এসএস রাজামৌলির 'বাহুবলী'র হাত ধরে। দক্ষিণী সিনেমাগুলো নিয়মিতভাবে বলিউড বা হিন্দি বলয়ে সাফল্য পেলেও, বলিউড এতদিন সেভাবে সাফল্য পায়নি। তবে সেই সমীকরণ এবার পুরোপুরি বদলে দিল আদিত্য ধরের নতুন সিনেমা 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'।

রণবীর সিং অভিনীত এই স্পাই থ্রিলারটি কেবল বক্স অফিসে সুনামিই তোলেনি, বরং দক্ষিণের পাঁচ রাজ্যে ২৫০ কোটি রুপির ব্যবসা করে বলিউডকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। যা দক্ষিণের মেগাস্টার প্রভাসের ছবি 'দ্য রাজা সাব'-এর আয়কেও ছাড়িয়ে গেছে। ভারতের অভ্যন্তরীণ বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১১৩৯ কোটি রুপি (নেট)।

সাধারণত হিন্দি সিনেমার সাফল্য মূলত উত্তর ভারত কেন্দ্রিক হয়। কিন্তু 'ধুরন্ধর ২' কর্ণাটক রাজ্য থেকেই আয় করেছে ১২৫ কোটি রুপি। কন্নড় সিনেমার ইতিহাসে মাত্র চারটি স্থানীয় সিনেমা এই অঙ্ক স্পর্শ করতে পেরেছে। 

এছাড়া অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ছবিটির আয় ৮০ কোটি রুপি। এই প্রথম কোনো হিন্দি সিনেমা তেলেগু বলয়ে প্রভাসের ছবিকে পেছনে ফেলার সাহস দেখাল। দক্ষিণের প্যান ইন্ডিয়া ছবিগুলো উত্তর ভারতে মূলত ডাবিং সংস্করণের ওপর নির্ভর করে। কিন্তু 'ধুরন্ধর ২' এর ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। 

মোট আয়ের মধ্যে ডাবিং সংস্করণের অবদান মাত্র ৭০ কোটি রুপি। যা দক্ষিণের মেট্রো ও বড় শহরগুলোতে দর্শক ডাবিং নয়, বরং মূল হিন্দি সংস্করণেই ছবিটি দেখেছে। শহুরে দর্শকদের এই বিপুল উপস্থিতিই ছবিটিকে 'অ্যানিমেল' বা 'জওয়ান'-এর চেয়ে দ্বিগুণ আয় করতে সাহায্য করেছে।