চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ আপন দুই বোন আটক

Two sisters arrested with marijuana
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০৭ মে ২০২৬ ০২:৫১ অপরাহ্ন আইন-আদালত
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০৭ মে ২০২৬ ০২:৫১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ আপন দুই বোন আটক
গোমস্তাপুর উপজেলার নুনগোলা কেডিসিপাড়া এলাকায় আপন দুই বোনকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে গোমস্তাপুর উপজেলার নুনগোলা কেডিসিপাড়া এলাকায় আপন দুই বোনকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় অভিযানকালে তাদের নিজ বাড়ি থেকে এক কেজি ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। আটককৃতরা হলেন কেডিসি পাড়া এলাকার হযরত আলীর দুই মেয়ে সাজেদা বেগম (৫৪) ও শাহিদা বেগম (৫৮)-কে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।