হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

infected with measles
অনলাইন ডেস্ক ০৮ মে ২০২৬ ০৬:৩৭ অপরাহ্ন স্বাস্থ্য
অনলাইন ডেস্ক ০৮ মে ২০২৬ ০৬:৩৭ অপরাহ্ন
হাম ও হামের  উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। --সংগৃহীত ছবি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৫ জন এবং নিশ্চিত হামে ১ জন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩ জনে।

শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ৪৯৪ জন।

হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৩৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৫৮টি শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৮৫ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৬ হাজার ৪৯০ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪৬ হাজার ৭১০ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১৭০ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৫৫৬ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ৮ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।