চাঁপাইনবাবগঞ্জে শিক্ষাবিদ মার্জিনা হকের ৭ম মৃত্যুবার্ষিকী পালন

7th death anniversary of educationist Margina Haque observed
নিজস্ব প্রতিনিধি:- ২২ নভেম্বর ২০২৬ ০৯:২২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ২২ নভেম্বর ২০২৬ ০৯:২২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষাবিদ মার্জিনা হকের ৭ম মৃত্যুবার্ষিকী পালন
চাঁপাইনবাবগঞ্জে কল্যাণী মহিলা সংসদের প্রতিষ্ঠাতা সম্পাদক ও শিক্ষাবিদ মার্জিনা হকের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে কল্যাণী মহিলা সংসদের প্রতিষ্ঠাতা সম্পাদক ও শিক্ষাবিদ মার্জিনা হকের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে রোববার বিকেলে শহরের কোর্ট বাগান এলাকায় সংগঠনটির নিজস্ব  মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়।

কল্যাণী মহিলা সংসদ আয়োজিত এ স্মরণসভা অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মার্জিনা হকের নামকরণে ‘মার্জিনা হক মিলনায়তনে’।

সভায় বক্তারা মার্জিনা হকের কর্মময় জীবন, শিক্ষা বিস্তার ও নারী উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, তার আদর্শ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

স্মরণসভায় বক্তব্য দেন কল্যাণী মহিলা সংসদের সাধারণ সম্পাদক ও মাসুদ উল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক, পোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক বেগম, সেলিনা হাফিজ ও অ্যাডভোকেট আঞ্জুমান আরা প্রমুখ।

উল্লেখ্য, মার্জিনা হক ১৯৪২ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ২০১৯ সালের ২২ নভেম্বর তিনি মারা যান। এবার তার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হলো।