রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যার ঘটনায়, আটক একজন

Detained one
ছোটন সরদার ২২ নভেম্বর ২০২৬ ০৮:১৪ অপরাহ্ন আইন-আদালত
ছোটন সরদার ২২ নভেম্বর ২০২৬ ০৮:১৪ অপরাহ্ন
রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যার ঘটনায়, আটক একজন
রাজশাহীর মোহনপুরে শেফালী বেগমকে হত্যায় (৪২) নামে এক নারীকে হত্যার ঘটনায় তাঁর সাবেক স্বামী আব্দুর রাজ্জাককে (৫০) আটক করেছে পুলিশ।

রাজশাহীর মোহনপুরে শেফালী বেগমকে হত্যায় (৪২) নামে এক নারীকে হত্যার ঘটনায় তাঁর সাবেক স্বামী আব্দুর রাজ্জাককে (৫০) আটক করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার করিষা গ্রামের একটি পানবরজ থেকে তাঁকে আটক করা হয়।

আটক আব্দুর রাজ্জাক করিষা গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম, আতাউর রহমান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) রিপনসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

ওসি মো. আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্তের স্বার্থে হত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

এর আগে শনিবার (২১ নভেম্বর) ভোরে বাড়ির পাশের একটি পানবরজ থেকে শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী বেগম। রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির পাশে শব্দ শুনে তাঁর ছেলে নবাব আলীর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তিনি দেখেন, বাড়ির বাইরের ফটক বন্ধ থাকলেও তাঁর মা ঘরে নেই। পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের একটি পানবরজে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।