ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ

নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

Gas explosion in Fatullah
অনলাইন ডেস্ক ১৫ মে ২০২৬ ০২:৫৬ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৫ মে ২০২৬ ০২:৫৬ অপরাহ্ন
নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে হওয়া ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ পরিবারের শেষ সদস্যটিও মারা গেছেন।--সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে হওয়া ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ পরিবারের শেষ সদস্যটিও মারা গেছেন। শুক্রবার (১৫ মে) সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সায়মা (৩২)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বরেন, সায়মার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ পর্যন্ত তিনিও না ফেরার দেশে চলে যান।

এর মধ্য দিয়ে পাঁচ সদস্যের পরিবারটির আর কেউ বেঁচে রইল না। এর আগে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সায়মার স্বামী মো. কালাম (৩৫) এবং তাদের তিন শিশু সন্তান মুন্না (৭), কথা (৭) ও মুন্নি (১০)।

গত রোববার সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ঘরের ভেতরে থাকা দম্পতি ও তাদের তিন সন্তান দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, কালামের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ছাড়া, শিশু মুন্নার শরীরের ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ অংশ দগ্ধ হয়েছিল।

ঘটনার পর নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, সবজি বিক্রেতা কালাম পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে।