জনগণের কল্যাণের জন্য রাজনীতির মুল লক্ষ্য হওয়া উচিত : পানিসম্পদ প্রতিমন্ত্রী

Farhad Hossain Azad
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ১৬ মে ২০২৬ ০৭:১২ অপরাহ্ন জাতীয়
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ১৬ মে ২০২৬ ০৭:১২ অপরাহ্ন
জনগণের কল্যাণের জন্য রাজনীতির মুল লক্ষ্য হওয়া উচিত : পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি।

জনগণেোর কল্যাণের জন্য রাজনীতির মুল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি।  

তিনি শনিবার (১৬ মে) দুপুরে বোদা উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এক সুধি সমাবেশে এ কথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আজকে মাদক জুয়া খেলা আমার দেশের পরিবেশ নষ্ট করে দিচ্ছে, আসুন আমরা সবাই যুব ও ছাত্র সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করি। শুরু মাদক নিমুল করা সরকারের পক্ষে একাই সম্ভব নয়। এজন্য সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ছাত্র সমাজ সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন অপরাধমুলক কার্যকলাপে জরিয়ে যাচ্ছে। এই ছাত্র সমাজকে রক্ষা করতে হলে পড়াশুনার পাশাপাশি তাদের বিভিন্ন প্রকার খেলাধূলায় নিয়োজিত করতে হবে। এজন্য সরকারের পাশাপাশি সমাজের সচেতন অভিভাবকদের এগিয়ে আসতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিগত দিনে ফ্যাসিষ্ট সরকার দেশ যে ভাবে চালিয়েছেন, আমরা যেন সেই পুরোনো ধারায় ফিরে না যাই সেই জন্য দলীয় নেতাকর্মীদের জনগনের সাথে মিলে মিশে কাজ করার আহবান জানিয়ে তিন বলনে, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগণের আশা প্রত্যাশা পূরণ করা জন্য। এজন্য সব সময় জনগণের কথা চিন্তা করে কাজ করবেন। আমরা চাই সবার আগে বাংলাদেশের উন্নয়ন।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখনে পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান। এ সময় উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিল রোজা ফেরদৌস চিম্ময় সহ উপজেলা ও পৌর বিএনপির নেতা কমীরা উপিস্থত ছিলেন। প্রধান অতিথি  উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্প্রতি উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ ৪০ জন ব্যক্তিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে এক বান করে ঢেউটিন ও তিন হাজার টাকার গৃহ নির্মাণ কাজের জন্য মঞ্জুরির চেক বিতরণ করেন।