‘আমাকে কেউ বাউন্স মারলে, তাকে ছেড়ে কথা বলবো না’

"If someone bounces me, I won't talk to them."
অনলাইন ডেস্ক ১৭ মে ২০২৬ ০৭:১২ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ১৭ মে ২০২৬ ০৭:১২ অপরাহ্ন
‘আমাকে কেউ বাউন্স মারলে, তাকে ছেড়ে কথা বলবো না’
সংগৃহীত ছবি

গেল দুই বছর ধরে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন নাহিদ রানা। বিশেষ করে লাল বলের ক্রিকেটে দাপটের সঙ্গে খেলছেন এই পেসার। চলমান পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও বল হাতে আগুন ঝরাচ্ছেন তিনি।

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ফাইফার পেয়েছিলেন রানা। আজ শেষ টেস্টের প্রথম ইনিংসে তুলে নিয়েছেন ৩ উইকেট। এমন পারফর্ম করার পর চারদিক থেকেই প্রশংসা পাচ্ছেন এই পেসার। এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে রানা বলেন, 'চারপাশে আমাকে নিয়ে কে কী বললো দেখি না। টিম যা চায়, তার কতটুকু আমি দিতে পারি সেটাই লক্ষ্য থাকে।'

পরে বাবর আজমকে আউট করা নিয়েও কথা বলেছেন রানা। একইসঙ্গে নিজের বাউন্সার নিয়ে দিয়েছেন হুশিয়ারি, 'বাবর আজমকে আউট করার বলটা ইচ্ছে করেই স্লোলোর দিয়েছিলাম। আমাকে কেউ বাউন্স মারলে সে যে বোলারই হোক না কেন আমি তাকে ছেড়ে কথা বলবো না।'

পরে দুই সতীর্থকে নিয়ে রানা বলেন, 'শুরুতে তাসকিন ভাই আর শরিফুল ভাই বেশ ভালো বোলিং করেছে। তাসকিন ভাই আমাকে সবসময় ছোট ভাইয়ের মত স্নেহ করে। আমাকে সবসময় পরামর্শ দেন।'


এসআইএল/বিবিএন