কর অঞ্চলে সরকারি চাকরি, নেবে ১২২ জন

Government Jobs in Tax Zones
অনলাইন ডেস্ক ১৮ মে ২০২৬ ০৮:৩৪ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ১৮ মে ২০২৬ ০৮:৩৪ অপরাহ্ন
কর অঞ্চলে সরকারি চাকরি, নেবে ১২২ জন
--সংগৃহীত ছবি

অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার,কর অঞ্চল- কক্সবাজারের অধীনে গ্রেড ১৩ হতে গ্রেড-২০ পর্যন্ত নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ০৪ জুন পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনার,কর অঞ্চল-কক্সবাজার

পদসংখ্যা: ০৬টি 

লোকবল নিয়োগ: ১২২ জন 

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০১ টি 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) 

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি

পদের নাম: প্রধান সহকারী

পদসংখ্যা: ২২ টি

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি

পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ২২টি 

বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২৩টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা:  স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২৭টি 

বেতন:  ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২৭টি 

বেতন: ৮,২৫০-২০,১০০ টাকা (গ্রেড-২০) 

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।

আবেদন ফি: ১ থেকে ৫ নং পদের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) এবং ৬ নং পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ) জমা দিতে হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৪ জুন ২০২৬