রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে আরএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Courtesy meeting of RMP Commissioner with Rajshahi City Corporation Administrator
জেসিকা শেখ ১৯ মে ২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন সারা বাংলা
জেসিকা শেখ ১৯ মে ২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে আরএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ছবি - বিজয় বাংলা

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির।

সৌজন্য সাক্ষাৎকালে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা উন্নয়ন, যানজট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়। এ সময় উভয় পক্ষ নগরবাসীর নিরাপত্তা ও উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে রাজশাহীর সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।


এসআইএল/বিবিএন