অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করল : শিক্ষা মন্ত্রণালয়

Online registration for eighth grade students suspended
অনলাইন ডেস্ক ২১ মে ২০২৬ ০২:২৪ অপরাহ্ন শিক্ষা
অনলাইন ডেস্ক ২১ মে ২০২৬ ০২:২৪ অপরাহ্ন
অষ্টম শ্রেণির  শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করল : শিক্ষা মন্ত্রণালয়
--সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের মানসিক ও আর্থিক চাপ কমাতে ২০২৬ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর অধীনে এই রেজিস্ট্রেশন বন্ধ রাখার নির্দেশ দিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট সব দপ্তর ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা স্থগিত থাকায় এবং প্রচলিত নিয়মে একজন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় একবার এবং নবম শ্রেণিতে এসএসসি পরীক্ষার জন্য আরও একবার রেজিস্ট্রেশন করে থাকে। এই বাস্তবতায় অষ্টম শ্রেণিতে পুনরায় রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের ওপরই মানসিক ও আর্থিক চাপ তৈরি করছিল।

এতে আরও বলা হয়, বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে চলতি বছর অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের আপাতত অনলাইনে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না।