আবারও লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব

cricket
অনলাইন ডেস্ক ২৩ মে ২০২৬ ০১:৪৯ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ২৩ মে ২০২৬ ০১:৪৯ অপরাহ্ন
আবারও লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব
--সংগৃহীত ছবি

বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে যাচ্ছেন। আসন্ন এলপিএল-২০২৬ সামনে রেখে তাকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জাফনা কিংস।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

এলপিএলের অফিসিয়াল ঘোষণায় বলা হয়, ‘গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো’ সাকিবকে দলে টেনে নিজেদের স্কোয়াড আরও শক্তিশালী করেছে জাফনা কিংস।

পোস্টে আরও উল্লেখ করা হয়, দলের যখন রান দরকার হয়, তখন যেমন সাকিব এগিয়ে আসেন, তেমনি প্রয়োজনের মুহূর্তে উইকেট এনে দিতেও তিনি সমান কার্যকর।

পোস্টে আরও বলা হয়, চাপের পরিস্থিতিতেও সাকিবের আত্মসংযম ও ম্যাচ নিয়ন্ত্রণের সক্ষমতা তাকে টি-টোয়েন্টির অন্যতম পরিপূর্ণ ক্রিকেটারে পরিণত করেছে।

সেই কারণেই তাকে দলে নেওয়াকে বড় অর্জন হিসেবে দেখছে ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে ২০২৩ মৌসুমেও এলপিএলে খেলেছিলেন সাকিব আল হাসান।

সে সময় তিনি গল টাইটান্সের হয়ে মাঠে নেমেছিলেন।

উল্লেখ্য, লঙ্কা প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল জাফনা কিংস ইতোমধ্যেই চারবার শিরোপা জিতেছে।