রাজশাহীতে সাগরাম মাঝি স্মৃতি টুর্নামেন্ট অনুষ্ঠিত

Football Tournament-2026
ছোটন সরদার ২৪ মে ২০২৬ ০৭:২২ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২৪ মে ২০২৬ ০৭:২২ অপরাহ্ন
রাজশাহীতে সাগরাম মাঝি স্মৃতি টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাজশাহীর গোদাগাড়ীতে সাগরাম মাঝি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আয়োজন করা হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ীতে সাগরাম মাঝি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আয়োজন করা হয়েছে। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্দ্যোগে ২৪ মে রবিবার কাদমা হাই স্কুল মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং এর সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা হেমন্ত মুরারী।

 প্রধান অতিথি ছিলেন জনাব টুকটুক তালুকদার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি। বিশেষ অতিথি ছিলেন ইসরাত জাহান, উপজেলা নির্বাহী অফিসার, গোদাগাড়ী, রাজশাহী,আমিরুল ইসলাম কনক (পিএইচডি), প্রফেসর, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সামসন হাঁসদা, সহকারী অধ্যাপক (ইংরেজি),রাজশাহী কলেজ,রাজশাহী।একাডেমির সাবেক নির্বাহী সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার,শেলী প্রিসিল্লা বিশ্বাস প্রমুখ।আনুষ্ঠানিতায় সার্বিক সহযোগিতা করেন উপ-পরিচালক বেঞ্জামিন টুডু, মানুয়েল সরেন,সাজাহান আলী ,কাজী নাজমুল,কৃষ্ণ বিশ্বাস।

 এর  আগে সকাল সাতটায় সাগরাম মাঝির সমাধিতে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধান্জলি নিবেদন করেন একাডেমির কর্মকর্তা কর্মচারীবৃন্দ,এলকাবাসী,স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে টুর্নামেন্টকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি জোরদার ও তরুন সমাজকে মাদক থেকে দূরে রাখাই  আয়োজনের মূল উদ্দেশ্য।

টুর্নামেন্টে অংশগ্রহণ করে - মাঝি একাদশ, সিমলা তীরন্দাজ ক্লাব,ঝিনা ফুলবাড়ি সৃজন সংঘ,পাহাড়িয়া আদিবাসী ছাত্র পরিষদ,,প্রচেষ্টা স্পোর্টিং ক্লাব,কাদমা ফুলবাড়ি যুব সংঘ, সাগরাম হোস্টেল একাদশ,গোপালপুর যুব সংঘ।খেলাটি নকআউট পর্বে অনুষ্ঠিত হয়,টুর্নামেন্টে সকল দলকে পরাজিত করে গোপালপুর যুব সংঘ  চ্যাম্পিয়ন ও কাদমা ফুলবাড়ি যুব সংঘ  রানার্সআপ হয়।প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলকে  ট্রফি তুলে দেন।