টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় জামায়াতের শোক

road accident
অনলাইন ডেস্ক ২৫ মে ২০২৬ ০২:৫৬ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ২৫ মে ২০২৬ ০২:৫৬ অপরাহ্ন
টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় জামায়াতের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।--সংগৃহীত ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং আরও ১০ জন গুরুতরভাবে আহত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

সোমবার (২৫ মে) দুপুরে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, আজ ২৫ মে ভোর ৪টার দিকে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব সংযোগ সড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে মর্মান্তিকভাবে ১৭ জন নিহত এবং আরও ১০ জন গুরুতরভাবে আহত হওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। 

তিনি বলেন, দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের দুর্ঘটনা রোধে সকল পরিবহন মালিক, চালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ওভারলোড এড়িয়ে চলা, ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলা এবং গাড়ির চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি। 

দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং এই কঠিন শোকে তাদের পরিবারের সদস্যদের ধৈর্যধারনের তাওফিক প্রদানের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি।