মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

Registration time extended
অনলাইন ডেস্ক ০২ জুন ২০২৬ ০৮:১৫ অপরাহ্ন শিক্ষা
অনলাইন ডেস্ক ০২ জুন ২০২৬ ০৮:১৫ অপরাহ্ন
মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল
সংগৃহীত ছবি

২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড।

সোমবার (১ জুন) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের আওতাধীন মাদরাসাগুলোর যেসব শিক্ষার্থী বিভিন্ন কারণে ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে বাদ পড়েছে, তাদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রাখা এবং পরবর্তী শ্রেণিতে নিবন্ধনসংক্রান্ত জটিলতা এড়াতে সময়সীমা বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বিলম্ব ফিসহ অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। ফি সিস্টেমে জমা হওয়ার পর শিক্ষার্থীদের তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রির সুযোগ পাওয়া যাবে।

এছাড়া ইলেকট্রনিক স্টুডেন্টস ইনফরমেশন ফরম (ই-এসআইএফ) পূরণ ও তথ্য এন্ট্রির শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন।

বোর্ড জানিয়েছে, বর্ধিত সময়ের মধ্যে শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাবে। তবে আগে এন্ট্রিকৃত কোনো শিক্ষার্থীর তথ্য সম্পাদনা বা মুছে ফেলার সুযোগ থাকবে না।

রেজিস্ট্রেশন ফি পরিশোধ ও তথ্য এন্ট্রি সংক্রান্ত সমস্যার সমাধানে অফিস চলাকালীন প্রতিষ্ঠানের ইআইআইএনভিত্তিক সিম নম্বর থেকে নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে।