যে কারণে ‘ওয়াটার স্যালুট’ দেওয়া হয় নেইমারদের বহনকারী বিমানটি

The plane carrying Neymar was given a 'water salute'
অনলাইন ডেস্ক ০৩ জুন ২০২৬ ০৫:১১ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ০৩ জুন ২০২৬ ০৫:১১ অপরাহ্ন
যে কারণে ‘ওয়াটার স্যালুট’ দেওয়া হয় নেইমারদের বহনকারী বিমানটি
সংগৃহীত ছবি

আসন্ন ফিফা বিশ্বকাপে অংশ নিতে গত সোমবার রিও ডি জেনিরোর গ্যালিয়াও বিমানবন্দর থেকে আমেরিকার নিউ জার্সির উদ্দেশ্যে রওনা দেয় ব্রাজিল ফুটবল দল। তবে বিমানটি রানওয়ে ছাড়ার আগে দুটি ফায়ার ইঞ্জিন দিয়ে পানি ছিটিয়ে সেটিকে পুরো ভিজিয়ে দেওয়া হয়। আপাতদৃষ্টিতে যা দেখে মনে হয় গোসল করানোই হচ্ছে বিমানটিকে।

দীর্ঘ ২৪ বছরের বিশ্বকাপ শিরোপার খরা কাটানোর মিশন নিয়ে মাঠে নামছে ব্রাজিল। এমন একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক যাত্রার শুরুতে দলের ভাগ্যকে সুপ্রসন্ন করতে এবং তাদের প্রতি শুভকামনা জানাতে এই বিশেষ উদযাপনের আয়োজন করা হয়। বিমান চালনা শিল্পে এটিকে বিমানের প্রতীকী আশীর্বাদ বলা হয়ে থাকে।

বিমানবন্দরে উপস্থিত স্টাফরা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের বিশেষ অনুমতি নিয়ে সেলেসাওদের জন্য এই অনন্য বিদায় সংবর্ধনার আয়োজন করেন। আ

এই বিশেষ জল-আশীর্বাদ নিয়ে ব্রাজিল দল ইতোমধ্যেই নিউ জার্সির নেওয়ার্ক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

তবে বিমানটিকে শুভকামনা জানিয়ে গোসল করানো হলেও ব্রাজিল শিবিরের শুরুটা খুব একটা ভালো হয়নি। কাফ স্ট্রেইন বা পায়ের পেশির ইনজুরির কারণে শুরুর দিকে দলের সেরা তারকা ও সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে মাঠের বাইরেই থাকতে হবে।

নেইমারকে ছাড়াই আগামী ৬ জুন মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ এবং ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল মিশন শুরু করবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।