রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ,জানেনা পুলিশ প্রশাসন

Banned Awami League protest march
রাজশাহী প্রতিনিধি:- ০৯ জুন ২০২৬ ০১:০৬ অপরাহ্ন রাজনীতি
রাজশাহী প্রতিনিধি:- ০৯ জুন ২০২৬ ০১:০৬ অপরাহ্ন
রাজশাহীতে  নিষিদ্ধ আওয়ামীলীগের  বিক্ষোভ মিছিল ,জানেনা পুলিশ প্রশাসন
ছবি-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে রাজশাহীতে বিক্ষোভ মিছিল!

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে রাজশাহীর পবা উপজেলায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে পবার নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মিছিলটি বের করা হয়। কয়েক মিনিট স্থায়ী এ মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন। রাজশাহী খাবার মিছিলের ব্যানারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না, অবিলম্বে প্রত্যাহার করতে হবে’ লেখা ছিল। এ সময় বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায় নেতাকর্মীদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রায় ২০ জন নেতাকর্মীকে মিছিলে অংশ নিতে দেখা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পুঠিয়াপাড়া এলাকায় হঠাৎ করে মিছিলটি বের করা হয়। অল্প সময়ের মধ্যেই তা শেষ করে নেতাকর্মীরা চলে যান। মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মীর মুখে মাস্ক ছিল। তবে মাস্ক না থাকায় অংশগ্রহণকারীদের মধ্যে পবার কাটাখালী পৌর যুবলীগের আহ্বায়ক জনি ইসলামকে শনাক্ত করা গেছে। বাংলাদেশ ভ্রমণ এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, মিছিলের বিষয়টি তাঁর জানা নেই। কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এ ধরনের কর্মসূচি পালন করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ কাজ শুরু করবে বলেও তিনি জানান।