প্রয়াত জোটার স্মরণে বিশেষ রিস্টব্যান্ড পরে বিশ্বকাপে খেলবেন রোনালদোরা

Ronaldos will play in the World Cup
অনলাইন ডেস্ক ১৪ জুন ২০২৬ ০৯:১১ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ১৪ জুন ২০২৬ ০৯:১১ অপরাহ্ন
প্রয়াত জোটার স্মরণে বিশেষ রিস্টব্যান্ড পরে বিশ্বকাপে খেলবেন রোনালদোরা
--সংগৃহীত ছবি

কাতার বিশ্বকাপে ইনজুরির কারণে খেলতে পারেননি ডিওগো জোটা। চলতি বিশ্বকাপে পর্তুগালকে তুলতে দারুণ অবদান রেখেছিলেন। কিন্তু বিশ্বকাপে খেলার স্বপ্ন অধরাই থেকে গেছে। প্রায় এক বছর আগে স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সে মারা গেছেন তিনি। তবে তার স্মৃতিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে বিশ্বকাপে প্রথম ট্রফির খোঁজে নামছে পর্তুগাল। কোচ রবার্তো মার্টিনেজ জোটাকে দলের সাম্মানিক সদস্য হিসেবে রেখেছেন। পর্তুগাল প্রেসিডেন্টও দলের বিদায়ী সংবর্ধনায় এই ফরোয়ার্ডের জন্য শিরোপা ঘরে ফেরানোর অনুরোধ করেছেন।

বিশ্বকাপে জোটার আবেগঘন স্মৃতি ধরে রেখে যেন ম্যাচ খেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা, সেজন্য বিশেষ একটি উপহার দিয়েছেন পর্তুগিজ প্রধানমন্ত্রী—একটি ব্রেসলেট, যেখানে খেলোয়াড়দের নিজের নামের সঙ্গে যুক্ত করা হয়েছে জোটার নামও। সেই লাল-সবুজ ব্রেসলেট পরে অনুশীলনও করেছেন খেলোয়াড়রা। ফিফার রীতি মেনেই তৈরি করা হয়েছে এই ব্রেসলেট, যেন ম্যাচ খেলার সময়ও পরা যায়।

শনিবার সাংবাদিক সম্মেলনে পর্তুগিজ মিডফিল্ডার আরও বলেন, ‘নিজেদের উপর চাপ বাড়াতে চাই না আমরা। এই মুহূর্তে মনোযোগ ধরে রাখতে চাইছি। ভবিষ্যতের কী হবে, সেসব নিয়ে না ভেবেও প্রতিযোগিতা জেতা যায়। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। শিরোপাও জিততে চাই। তবে আগে গ্রুপ পর্ব পেরতে হবে। এরপরেও একেকটি ম্যাচ ধরে এগোব।’

বিশ্বকাপের বিভিন্ন ভেন্যুতে তীব্র গরম নিয়ে উদ্বেগের কথা শোনা যাচ্ছে। কিন্তু কোনো অজুহাত দেখাতে চান না ভিতিনহা, ‘শারীরিক সক্ষমতার বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। আবহাওয়ার পরিস্থিতি আমাদের খেলার ধরনকে অনেকটাই প্রভাবিত করবে। তবে সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এটা বিশ্বকাপ। এখানে কোনও অজুহাতের কোনও জায়গা নেই। দেশের জন্য যে কোনও পরিস্থিতিতে সর্বোচ্চ উজাড় করে দিতে হবে।’