রাজশাহীতে সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলা

Terrorist attack on Tanmoy Debnath
রাজশাহী প্রতিনিধি :- ১৫ জুন ২০২৬ ০৫:৪৭ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি :- ১৫ জুন ২০২৬ ০৫:৪৭ অপরাহ্ন
রাজশাহীতে সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলা
রাজশাহীতে গ্রিন টিভির সাংবাদিক তম্ময় দেবনাথ নামের এক সাংবাদিক সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন।

রাজশাহীতে গ্রিন টিভির সাংবাদিক তম্ময় দেবনাথ নামের এক সাংবাদিক সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন।

আহত সংবাদিকের নাম তম্ময় দেবনাথ । তিনি গ্রীন টিভির রাজশাহী প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহীর বাঘা উপজেলার সাধারন সম্পাদক।

১৪ জনু দিবাগত রাতে তিনি এই সন্ত্রাসী  হামলার শিকার হন।

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির পক্ষ থেকে গ্রিন টিভির সাংবাদিক ও সংগঠনের বাঘা উপজেলা কমিটির জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী তন্ময় দেবনাথের ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। ১৫ জুন সকালে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু সাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান তারা।

তারা বলেন, একজন দায়িত্বশীল সাংবাদিকের ওপর পরিকল্পিত হামলা, তার পেশাগত সরঞ্জামাদি ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক এবং স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। আমরা মনে করি, এ ধরনের হামলা শুধু একজন সাংবাদিকের ওপর নয়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত হানে।

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটি অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

আমরা আহত সাংবাদিক তন্ময় দেবনাথের দ্রুত সুস্থতা কামনা করছি এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।